Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,০২৭

প্রায় ১ মিনিট · ১০৮ শব্দ

আসাদ গোত্রের জনৈকা মহিলা বলেনঃ একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী যয়নব (রাঃ) এর কাছে বসা ছিলাম, আর আমরা তাঁর কাপড় গেরুয়া রঙে রঙীন করে দিতাম। আমরা এ অবস্থায় থাকাকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট উপস্থিত হন। তিনি গেরুয়া রং দেখে ফিরে যান। যয়নব এ অবস্থা দেখে বুঝতে পারেন যে, তিনি যা করেছেন, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখোশ হয়েছেন। তখন তিনি তাঁর কাপড় নিয়ে সে লাল রং ধুয়ে ফেলেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে যখন দেখেন যে, ঐ রংয়ের কিছুই অবশিষ্ট নেই, তখন তিনি গৃহে প্রবেশ করেন।

ছবি বানান