দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,০৩৮
তিনি বলেনঃ আমি মুযায়না গোত্রের এক দলের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসি। এ সময় আমরা তাঁর কাছে বায়আত গ্রহণ করি, আর এ সময় তাঁর জামার বুকের অংশ খোলা ছিল। রাবী বলেনঃ আমি তাঁর হাতে বায়আত গ্রহণের পর, তাঁর জামার বুকের দিকের খোলা অংশের মধ্যে হাত ঢুকিয়ে ’’মোহরে-নবূওয়াত’’ স্পর্শ করি। রাবী উরওয়া (রহঃ) বলেনঃ আমি মুআবিয়া এবং তাঁর ছেলেকে শীত-গ্রীষ্ম সব সময়ই তাদের জামার বুকের অংশ খুলে রাখতে দেখেছি এবং উভয়ই তাদের জামার বোতাম ব্যবহার করতেন না।