দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,০৪৯
হাফস ইবন উমার (রহঃ) .... আবদুর রহমান (রহঃ) তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ একদা আমি আবূ সাঈদ খুদরী -কে পাজামা সম্পর্কে জিজ্ঞাসা করি। তিনি বলেনঃ আপনি একজন অভিজ্ঞ লোকের নিকট প্রশ্ন করেছেন। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ একজন মুসলিমের পাজামা পায়ের গোছার অর্ধেক হয়ে থাকে, তবে তা পায়ের গিরা পর্যন্ত হলেও তাতে কোন ক্ষতি নেই এবং গুনাহ্ নেই। অবশ্য এর নীচ পর্যন্ত হলে সে দোজখে যাবে। আর যে ব্যক্তি অহংকার করে নিজের পাজামা ঝুলিয়ে পরবে, কিয়ামতের দিন আল্লাহ্ তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না।