দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,০৫৯
তিনি বলেনঃ একদা আসমা বিনত আবূ বকর (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পাতলা কাপড় পরে হাযির হলে, তিনি তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন এবং বলেনঃ হে আসমা! যখন মেয়েরা সাবালিকা হয়, তখন তাদের এমন পাতলা কাপড় পরা উচিত নয়, যাতে তাদের শরীর দেখা যায়। তবে তিনি ইশারা করে মুখমণ্ডল ও দু’হাতের কব্জা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেন। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ এ হাদিছ মুরসাল। কেননা, রাবী খালিদ ইবন দুরায়ক (রহঃ) আয়িশা এর সাক্ষাৎ পাননি।