Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,০৬২

প্রায় ১ মিনিট · ১১৪ শব্দ

তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবিগণের নিকট একজন নপুংসক ব্যক্তি যাতায়াত করতো এবং তাঁরা তাকে ’’পুরুয়দের মধ্যে যৌন কামনা-রহিত পুরুষ’’ বলে ধারণা করতেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের নিকট আসেন, তখন সে হিজড়া তাঁর কোন বিবির নিকট বসে অন্য এক মহিলার প্রশংসা করে বলছিলঃ যখন সে সামনের দিকে আসে, তখন তার পেটে চারটি ভাঁজ দেখা যায়। আর যখন সে পেছনের দিকে যায়, তখন তার পেটের দু’দিকে আটটি ভাঁজ দেখা যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এ ব্যক্তিও মহিলাদের সম্পর্কে জ্ঞাত। কাজেই, আর যেন সে তোমাদের কাছে না আসে। এরপর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবিগণ তার থেকে পর্দা করতেন।

ছবি বানান