Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,০৭০

প্রায় ১ মিনিট · ৯৮ শব্দ

তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট (মিসর থেকে) কিছু পাতলা কাপড় আসলে, তিনি তা থেকে আমাকে একটি কাপড় দেন এবং বলেনঃ তুমি একে দু’ টুকরা কর। এক টুকরা দিয়ে জামা বানাও এবং অন্য টুকরাটি তোমার স্ত্রীকে দিয়ে দাও, যা দিয়ে সে ওড়না বানাবে। রাবী বলেনঃ দেহিয়া (রাঃ) যখন পশ্চাদগমন করে, তখন তিনি বলেনঃ তোমার স্ত্রীকে এর নীচে অন্য কাপড় লাগিয়ে নিতে বলবে, যাতে তার শরীর দেখা না যায়। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ ইয়াহইয়া ইবন আইউব বলেনঃ আব্বাস ইবন উবায়দুল্লাহ ইবন আব্বাস।

ছবি বানান