দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,০৭৪
তিনি বলেনঃ আমাদের জনৈক আযাদকৃত দাসীর জন্য একটি বকরী হাদিয়া স্বরূপ আসে, কিন্তু সেটি মারা যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে গমনকালে বলেনঃ তুমি এর চামড়াকে দাবাগত (পাকা) করে তোমার প্রয়োজনে কেন ব্যবহার করছো না? তারা বলেঃ ইয়া রাসূলাল্লাহ! এটা তো মৃত। তিনি বলেনঃ এর গোশত খাওয়া হারাম করা হয়েছে ।