Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,০৮০

প্রায় ১ মিনিট · ১২১ শব্দ

তিনি বলেনঃ উহুদ পাহাড়ের উপর আমার একটি বকরীর পাল ছিল, তারা মড়কে মারা যাচ্ছিল। তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী মায়মূনা (রাঃ) এর নিকট উপস্থিত হয়ে এ ব্যাপারে আলোচনা করি। তখন মায়মূনা (রাঃ) আমাকে বলেনঃ যদি তুমি এদের চামড়া খুলে নিতে, তবে উপকৃত হতে। আমি জিজ্ঞাসা করিঃ মৃত জন্তুর চামড়া দিয়ে উপকার নেওয়া কি উচিত? তিনি বলেনঃ হ্যাঁ। একদা কুরায়শদের কিছু লোক একটি মৃত বকরীকে গাধার মত টেনে নিয়ে যাচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা যদি এর চামড়া খুলে নিতে, তবে ভাল হতো। তারা বলেনঃ এটি তো মৃত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ পানি এবং কারায দিয়ে চামড়া পরিস্কার করলে তা পাক হয়ে যায়।

ছবি বানান