দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,০৮২
তিনি বলেনঃ একবার তিনি কিছু লোকের সাথে আবদুল্লাহ ইবন উকায়মের নিকট যান, যিনি জুহায়না গোত্রের লোক ছিলেন। রাবী হাকাম (রহঃ) বলেনঃ সব লোক ভেতরে প্রবেশ করলে আমি দরজার উপর বসে পড়ি। তারা আমার কাছে এসে বলে, আবদুল্লাহ ইবন উকায়ম (রাঃ) তাদের বলেছেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ইন্তেকালের আগে জুহায়না গোত্রের নিকট এ মর্মে একটি নির্দেশ প্রেরণ করেন যে, তারা যেন মৃত জন্তুর চামড়া এবং তার পাছা কোন কাজে ব্যবহার না করে। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ নযর ইবন শুমায়ল বলেছেন যে, চামড়া যতক্ষন দাবাগত না করা হয়, তাকে ’ইহাব্’ বলা হয়। দাবাগতের পর তাকে ’ইহাব্’ বলা হয় না, বরং তাকে ’শান’ ও ’কিরবা’ বলা হয়।