দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,০৯৩
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধ্যমত তাঁর সব কাজ ডান দিক থেকে শুরু করতে পছন্দ করতেন। যেমন, উযূ করার সময়, চিরুনি করার সময় এবং জুতা পরার সময়ও। মুসলিম (রহঃ) বলেনঃ মিসওয়াক করার সময় ডান দিক থেকে শুরু করতেন। তিনি ’’তাঁর সাধ্যমত’’ কথাটি উল্লেখ করেননি। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ এটি মুআয (রহঃ) শুবা থেকে বর্ণনা করেছেন, কিন্তু তিনি সেখানে মিসওয়াক করার কথা উল্লেখ করেননি।