দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,০৯৬
তিনি বলেনঃ একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে প্রবেশ করে দেখতে পাই যে, তিনি একটি বালিশে হেলান দিয়ে বসে আছেন। ইবন জাররাহ (রহঃ) বলেনঃ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বাম দিকে হেলান দিয়ে বসে ছিলেন। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, ইসহাক ইবন মানসূর (রহঃ) ইসরাঈল থেকে এরূপ বর্ণনা করেছেন যে, তিনি তার বাম পাশে হেলান দিয়ে বসে ছিলেন।