Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪১০

প্রায় ১ মিনিট · ১০৩ শব্দ

তিনি বলেন, আয়িশা (রাঃ) আমাকে নির্দেশ দেন যে, আমি যেন তাঁর জন্য কুরআন লিপিবদ্ধ করি। আয়িশা (রাঃ) আরো বলেন, যখন তুমি এই আয়াতে পৌঁছবে তখন আমাকে অবহিত করবে এবং আমার অনুমতি চাইবে আয়াত হলঃ তোমরা নামায-সমূহের সরক্ষণ কর, বিশেষতঃ মধ্যবর্তী নামযসমূহের (সূরা বাকারাঃ ২৩৮)। রাবী বলেন, অতঃপর আমি উক্ত আয়াত লিপিবদ্ধ করার সময় তাকে অবহিত করে অনুমতি প্রার্থণা করি। আয়িশা (রাঃ) আমাকে তা এইরূপে লেখার নির্দেশ দেনঃ “তোমরা নামাযসমূহের হেফাজত কর, বিশেষভাবে মধ্যবর্তী নামাযের এবং আসরের নামাযের এবং আল্লাহ্ অনুগত হয়ে দাড়াও।” অতঃপর আয়িশা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট তা শুনেছি। ।

ছবি বানান