আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,১০২
একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা (রাঃ) এর গৃহে উপস্থিত হয়ে তাঁর দরজায় একটি কারুকার্য খচিত পর্দা ঝুলতে দেখেন, যে কারণে তিনি ভেতরে প্রবেশ না করে ফিরে আসেন। কদাচিৎ এরূপ হতো যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে প্রবেশের আগে ফাতিমাকে কিছু জিজ্ঞাসা করতেন না। এ সময় আলী (রাঃ) ঘরে ফিরে ফাতিমা (রাঃ)-কে চিন্তাযুক্ত দেখে জিজ্ঞাসা করেনঃ ব্যাপার কি, তোমার কি হয়েছে? তিনি বলেনঃ আমার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, কিন্তু তিনি ভিতরে প্রবেশ করেননি। তখন আলী তাঁর কাছে গিয়ে বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি ফাতিমার নিকট গিয়ে ঘরে প্রবশ না করায় তিনি খুবই মর্মাহত হয়েছেন। তখন তিনি বলেনঃ দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক, কারুকার্যের সাথে আমার কী সম্পর্ক? এরপর তিনি ফাতিমার কাছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বক্তব্য শুনালে, তিনি বলেনঃ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে বলুন, তিনি এ ব্যাপারে আমাকে কি করতে বলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সে যেন তা অমুক লোকের নিকট পাঠিয়ে দেয়।