Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,১০৬

প্রায় ২ মিনিট · ২৩১ শব্দ

তিনি বলেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ যে ঘরে কুকুর এবং ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। রাবী যায়দ ইবন খালিদ (রহঃ) সাঈদ ইবন ইয়াসার (রহঃ)-কে তার সঙ্গে উম্মুল মু’মিনীন আয়িশা (রাঃ) এর নিকট এ ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য যেতে অনুরোধ করেন। রাবী বলেনঃ আমরা তাঁর কাছে গিয়ে বলিঃ হে উম্মুল মু’মিনীন! আবূ তালহা (রাঃ) আমাদের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরূপ হাদিছ বর্ণনা করেছেন। আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ ধরনের কোন হাদিছ শুনেছেন? তিনি বলেনঃ না, তবে আমি তোমাদের কাছে আমার চোখে দেখা একটি ঘটনা বর্ণনা করব যা তিনি করেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে গেলে, আমি তাঁর ফিরে আসার অপেক্ষায় ছিলাম। এ সময় আমি একটি পর্দা নিয়ে দরজায় ঝুলিয়ে দেই। তিনি ফিরে আসলে, আমি তাঁকে স্বাগতম জানিয়ে বলিঃ ইয়া রাসূলাল্লাহ! আপনার প্রতি সালাম, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যিনি আপনাকে সম্মানিত ও মহিমান্বিত করেছেন। তিনি ঘরের দরজার দিকে তাকিয়ে, আমার সালামের কোন জবাব দিলেন না এবং আমি তাঁর চেহারায় রাগের চিহ্ন দেখতে পাই। এরপর তিনি পর্দার কাছে গিয়ে তা ছিঁড়ে ফেলেন এবং বলেনঃ আল্লাহ তা’আলা আমাকে এরূপ নির্দেশ দেননি যে, আমি তাঁর প্রদত্ত রিযিক থেকে ইট-পাথরকে কাপড় পরিধান করাই। আয়িশা বলেনঃ আমি সেটি দুই টুকরা করে, তার মধ্যে খেজুরের পাতা ভরে দু’টি বালিশ তৈরী করি; এতে তিনি কোনরূপ অসন্তুষ্টি প্রকাশ করেন নি।

ছবি বানান