দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,১০৮
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ঘরে জীব-জন্তুর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। রাবী বুসর (রহঃ) বলেনঃ যায়দ অসুস্থ হলে আমরা তাঁর সেবা-শুশ্রূষার জন্য তাঁর কাছে গিয়ে, তাঁর ঘরের দরজায় ছবিযুক্ত পর্দা দেখতে পাই। তখন আমি উবায়দুল্লাহ খাওলানীকে, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী মায়মূনা (রাঃ) এর বংশের লোক ছিলেন, বলিঃ যায়দ কি আমাদের প্রথমে ছবির সম্পর্কে খবর দেননি? তখন উবায়দুল্লাহ বলেনঃ তোমরা কি তাঁর থেকে এ-ও শোননি, যখন তিনি বলেন যে, তবে পর্দার নিষ্প্রাণ বৃক্ষের ছবিতে কোন দোষ নেই।