Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,১২২

প্রায় ২ মিনিট · ২৪৯ শব্দ

তিনি বলেনঃ মহান আল্লাহ্‌ উলকীকারী ও যে উলকী করায়- এরূপ মহিলার উপর লা’নত করেছেন। রাবী মুহাম্মদ (রহঃ) বলেনঃ পরচুলা তৈরিকারিণীর উপরও লা’নত; রাবী উছমান (রহঃ) বলেনঃ মাথার চুল যে উপড়ায়, তার উপরও লা’নত। এরপর উভয় রাবী বলেনঃ আল্লাহ্‌ তাদের উপর লা’নত করেছেন, যারা সৌন্দর্য বৃদ্ধির জন্য দাঁতে শান দিয়ে আল্লাহ্‌র সৃষ্টি পদার্থকে পরিবর্তন করে। রাবী বলেনঃ এ খবর আসাদ গোত্রের জনৈক মহিলার কাছে পৌঁছায়, যাকে উম্মু ইয়াকূব বলা হতো এবং তিনি কুরআন পড়তেন। তিনি আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসঊদ (রাঃ) এর উপস্থিত হয়ে বলেনঃ আমি জানতে পেরেছি যে, আপনি তাদের লা’নত করেছেন, যারা উলকী করে এবং করায়, পরচুলা তৈরীকারী, চুল উপড়ায় এবং দাঁত ধারালকারী-মহিলাদের উপর, যারা এভাবে আল্লাহ্‌র সৃষ্টির মধ্যে পরিবর্তন সাধন করে। তখন তিনি বলেনঃ আমি কেন তাদের লা’নত করবো না, যাদের উপর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা’নত করেছেন এবং তারা কুরআনের দৃষ্টিতেও অভিশপ্ত? তখন সে মহিলা বলেঃ কই, আমি তো কুরআনে এরূপ কিছু পাইনি! তখন ইব্‌ন মাস’ঊদ (রাঃ) বলেনঃ তুমি যদি গভীর মনোনিবেশ সহকারে কুরআন পড়তে, তাহলে অবশ্যই তুমি পেতে। এরপর তিনি তিলাওয়াত করেনঃ (অর্থ) “রাসূল তোমাদের যা দেন, তা তোমরা গ্রহণ কর; আর তিনি যা হতে তোমাদের নিষেধ করেন, তা হতে বিরত থাক।” (হাশরঃ ৭) তখন সে মহিলা বলেঃ আমি তো এসব থেকে তোমার স্ত্রীকেও কিছু কিছু করতে দেখি। তখন তিনি বলেনঃ তুমি ভেতরে যাও এবং দেখে এসো। এরপর সে ভেতরে গিয়ে ফিরে এসে বলেঃ আমি তো (এ সবের) কিছুই দেখলাম না। তখন ইব্‌ন মাসঊদ বলেনঃ যদি এ সব থাকতো তবে আমাদের সঙ্গে থাকতে পারতো না।

ছবি বানান