Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,১২৬

প্রায় ১ মিনিট · ৯৫ শব্দ

তিনি বলেনঃ একদা আমার সাথে এমন এক মহিলার দেখা হয়, যার শরীর থেকে সুগন্ধি বের হচ্ছিল এবং তার (পাতলা) কাপড়ও বাতাসে উড়ছিল। তখন আমি তাকে বলিঃ হে বেহায়া মহিলা! তুমি কি মসজিদ থেকে আসছো? সে বলেঃ হ্যাঁ। তিনি বলেনঃ তুমি কি খোশবু ব্যবহার করেছ? সে বলেঃ হ্যাঁ। তখন আবূ হুরায়রা (রাঃ) বলেনঃ আমি প্রিয় আবুল কাসিম (রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে বলতে শুনেছিঃ যে মহিলা খোশবু লাগিয়ে এ মসজিদে আসে, তার সালাত কবূল হয় না, যতক্ষণ না সে গিয়ে নাপাকীর গোসলের ন্যায় গোসল করে। ।

ছবি বানান