Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,১২৮

প্রায় ২ মিনিট · ১৫৬ শব্দ

তিনি বলেনঃ এক রাতে দু’হাত ফাটা অবস্থায় আমি আমার পরিবারের কাছে হাযির হলে, তারা আমার দু’হাত জাফরান রঙের প্রলেপ লাগিয়ে দেয়। পরদিন সকালে আমি নবী রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে তাঁকে সালাম করলে, তিনি আমার সালামের সালাম দেননি এবং মারহাবাও বলেননি বরং তিনি বলেনঃ তুমি ফিরে যাও এবং একে ধুয়ে ফেল। আমি তা ধুয়ে পুনারায় তাঁর নিকট হাযির হই, কিন্তু সে রঙের কিছু তখনও অবশিষ্ট ছিল। এরপর আমি তাঁকে সালাম দিলে, তিনি আমার সালামের জবাব দেননি এবং মারহাবাও বলেননি। তিনি বলেনঃ তুমি ফিরে যাও এবং হাত থেকে এ রঙ ধুয়ে ফেল। আমি ফিরে গিয়ে তা ধুয়ে ফেলে আবার তার কাছে এসে তাঁকে সালাম করি। তখন তিনি আমার সালামের জবাব দেন এবং মারহাবা বলেন। তারপর তিনি বলেনঃ ফেরেশতারা কাফিরের জানাযায়, জাফরান রঙ ব্যবহারকারী ও অপবিত্র লোকদের নিকট আসে না। তবে তিনি নাপাক অবস্থায় উযূ করার পর পানাহার করতে ও নিদ্রা যেতে অনুমতি দিয়েছেন।

ছবি বানান