দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,১৩৪
এমন এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়, যার হাতে হলুদ চিহ্ন ছিল। আর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অভ্যাস এরূপ ছিল যে, তিনি কদাচিৎ কোন ব্যক্তির সামনে তার ঐ বিষয়ের উল্লেখ করতেন, যা তাঁর নিকট অপছন্দনীয় হতো। সে ব্যক্তি চলে যাওয়ার পর তিনি বলেনঃ তোমরা যদি তার হাতের রং ধুয়ে ফেলতে বল, তবে খবই ভাল হবে।