দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪১৪
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আসরের নামায হারাল (পড়ল না) সে যেন তার পরিবার-পরিজন ও ধনসস্পদ সব থেকে বঞ্চিত হল। (বুখারী, মুসলিম নাসাঈ, তিরমিযী, ইবনু মাজাহ)। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, আবদুল্লাহ্ ইবনু উমার (রাঃ)أُتِرَ শব্দ বলেছেন এবং এখানে আইউবের বর্ণনায় মতভেদ হয়েছে। ইমাম যুহরী (রহঃ) সালেমের সূত্রে, তিনি তাঁর পিতার সূত্রে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সূত্রেوُتِرَ শব্দের উল্লেখ করেছেন ।