Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,১৫২

প্রায় ১ মিনিট · ৭৮ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য চল্লিশ দিন পর-পর নাভীর নীচের চুল সাফ করার, নখ কাটার, গোঁফ ছাঁটার এবং বোগলের পশম উঠিয়ে ফেলার সময়সীমা নির্ধারণ করে দেন। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেনঃ জা’ফর ইব্‌ন সুলায়মান (রহঃ) আবূ ইমরান হতে, তিনি আনাস থেকে যে সনদ বর্ণনা করেছেন। তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম উল্লেখ করেননি বরং তিনি বলেছেনঃ আমাদের জন্য সময় নির্ধারণ করা হয়েছে।

ছবি বানান