Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,১৫৪

প্রায় ১ মিনিট · ৬৭ শব্দ

মুসাদ্দাদ (রহঃ) ...... আমর ইব্‌ন শু’আয়েব (রহঃ) তাঁর দাদা ও পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা সাদা চুল উপড়াবে না। কেননা, যে মুসলিমের চুল ইসলামের উপর সাদা হয়; সুফয়ান থেকে বর্ণিত যে, তা কিয়ামতের দিন তার জন্য নূর স্বরূপ হবে। রাবী ইয়াহ্‌ইয়ার বর্ণনায় আছে যে, তা ঐ সাদা চুলের বিনিময়ে একটি নেকী লেখা হবে এবং একটি গুনাহ্‌ মাফ হয়ে যাবে।

ছবি বানান