Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,১৬৫

প্রায় ২ মিনিট · ১৫৫ শব্দ

তিনি বলেনঃ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও সফরের ইরাদা করতেন তখন তিনি তাঁর পরিবারের সদস্যদের মধ্যে ফাতিমা (রাঃ)-এর সাথে সব শেষে কথা বলতেন। আর যখন তিনি সফর থেকে ফিরে আসতেন, তখন তিনি ফাতেমা (রাঃ)-এর সঙ্গে সর্বপ্রথম দেখা করতেন। একবার তিনি এক যুদ্ধ থেকে ফিরে এসে তাঁর (ফাতিমার) ঘরের দরজায় নকশা-খচিত চাদর এবং হাসান ও হুসাইনের হাতে রুপার বালা দেখে, ফিরে যান। তখন ফাতিম তাঁর ফিরে যাওয়ার কারণ বুঝতে পেরে, সাথে সাথেই সে পর্দা ছিড়ে ফেলেন এবং তাঁরা উভয়ে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গিয়ে হাজির হন। তখন তিনি তাঁদের হাত থেকে সেই ভাঙ্গা বালা নিয়ে বলেনঃ হে ছাওবান! তুমি ইহা মদীনার অমুক লোককে দিয়ে এস। এরা আমার পরিবারের লোক, আমি এ পছন্দ করি না যে, তাঁরা দুনিয়ার আয়েশে তাদের জীবন যাপন করুক? হে ছাওবান! তুমি ফাতিমার জন্য একখানি ইয়ামানের চাদর এবং হাতির দাঁতের চিরুনি কিনে দাও।

ছবি বানান