Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,১৬৭

প্রায় ১ মিনিট · ৮৯ শব্দ

ওয়াহাব ইব্‌ন বাকীয়া (রহঃ) .... আনাস (রাঃ) ঈসা ইব্‌ন ইউনুসের হাদীছের অনুরূপ হাকীছ বর্ণনা করেছেন। তাতে এতটুকু অতিরিক্ত আছে যে, ঐ আংটিটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন, ততদিন তা তাঁর হাতে ছিল। তাঁর ইনতিকালের পর সেটি আবূ বকর (রাঃ) এর হাতে ছিল, তাঁর ইন্তিকালের পর সেটি উমার (রাঃ)-এর হাতে ছিল এবং তাঁর ইনতিকালের পর সেটি উছমান-এর হাতে ছিল। একদা তিনি একটি কূপের পাশে বসে থাকার সময় সেটি কূপের মধ্যে পড়ে যায়। তাঁর নির্দেশে সে কূপের সমুদয় পানি সেচে ফেলা হয়, কিন্তু সে আংটি আর পাওয়া যায়নি।

ছবি বানান