Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,১৭০

প্রায় ১ মিনিট · ১০৩ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সোনার আংটি তৈরী করেন এবং তিনি তার নাগীনা (মোহরাংকিত অংশ) হাতের ভিতরের দিক রাখতেন, আর তাতে খোদাই করেন “মুহাম্মাদুর রাসূলুল্লাহ্‌”। এরপর লোকেরা সোনার আংটি ব্যবহার শুরু করলে, তিনি তা দেখে নিজের আংটি খুলে ফেলেন এবং বলেনঃ আমি এটি আর কখনো পরবো না। এরপর তিনি একটি রূপার আংটি তৈরী করেন এবং তাতে “মুহাম্মাদুর রাসূলুল্লাহ্‌” খোদাই করে নেন। তাঁর ইনতিকালের পর সেটি আবূ বকর (রাঃ) পরিধান করেন, তারপর উমার (রাঃ) এবং তারপর উসমান সেটি পরিধান করেন। আর সেটি আরীস’ নামক কূপে পড়ার আগ পর্যন্ত তাঁর নিকট ছিল।

ছবি বানান