Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,১৭৫

প্রায় ১ মিনিট · ৯৫ শব্দ

হাসান ইব্‌ন আলী (রহঃ) .... বুরায়দা তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, একদা জনৈক ব্যক্তি পিতলের আংটি পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলে তিনি তাকে বলেনঃ ব্যাপার কি, আমি তোমার থেকে মূর্তির গন্ধ পাচ্ছি কেন? একথা শুনে সে ব্যক্তি তা খুলে ফেলে দেয়। এরপর সে ব্যক্তি একটি লোহার আংটি পরে আসলে, তিনি তাকে বলেঃ আমি তোমাকে জাহান্নামীদের অলংকার পরা অবস্থায় দেখছি! তখন সে ব্যক্তি তা খুলে ফেলে দেয় এবং বলেঃ ইয়া রাসূলাল্লাহ্‌! আমি কি ধরনের আংটি ব্যবহার করবো? তিনি বলেনঃ এক ’মিছ্‌কাল’ ওযনের কম রূপা দিয়ে আংতি তৈরী করে তা ব্যবহার কর।

ছবি বানান