আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,১৭৭
মুসাদ্দাদ (রহঃ) .... আবূ বুরদা (রহঃ) আলী (রাঃ) থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেনঃ তুমি বল, ইয়া আল্লাহ্! আমাকে হিদায়ত দিন এবং দীনের উপর দৃঢ় রাখুন। হিদায়াতের অর্থ হলোঃ সরল সঠিক রাস্তার উপর চলা এবং দৃঢ়তার অর্থ হলোঃ তীর তৈরী অথবা তা চালানোর দক্ষতা অর্জন করা। আলী (রাঃ) বলেনঃ তিনি আমাকে এ আঙ্গুল এবং এ আঙ্গুলে আংটি পরতে নিষেধ করেন, অর্থাৎ বৃদ্ধা ও মধ্যমায়। রাবী আসিম (রহঃ) এতে সন্দেহ প্রকাশ করেন, এবং বলেনঃ তিনি আমাকে ’কিসীয়া’ ও ’মীছারা’ কাপড় পরতে নিষেধ করেন। আবূ বুরদা (রহঃ) বলেন, আমি আলী -কে ’কিসীয়া’ সম্পর্কে জিজ্ঞাসা করলে, তিনি বলেনঃ তা এক প্রকার ডোরাদার কাপড়, যা শাম বা মিসর থেকে দেশে আসে এবং তাতে রঙিন ছবি অংকিত থাকে। আর ’মীছারা’ হলো সে রেশমী কাপড়, যা স্ত্রী লোকেরা তাদের স্বামীদের জন্য তৈরী করে থাকে।