Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪১৮

প্রায় ১ মিনিট · ৯৫ শব্দ

তিনি বলেন, যখন আবূ আইউব (রাঃ) গাযী (সৈনিক) হিসাবে মিসরে আসেন উকবা ইবনু আমির (রাঃ) সেখানকার গভর্নর ছিলেন। উকবা (রাঃ) একদা মাগরিবের নামায আদায়ে বিলম্ব করলে তিনি (আবূ আইউব) দাঁড়িয়ে বলেন, হে উকবা! এ কেমন নামায? উকবা (রাঃ) ওজর পেশ করে বলেন, আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম। আবূ আইউব দাড়িঁয়ে তাঁর সামনে বলেন, আপনি কি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেন নিঃ আমার উম্মাতগণ ততদিন কল্যাণের মধ্যে থাকবে অথবা আসল অবস্থায় থাকবে যতদিন তারা মাগরিবের নামায নক্ষত্ররাজী আলোক বিকিরণ করবার আগেই আদায় করবে।

ছবি বানান