Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,১৮২

প্রায় ১ মিনিট · ৮৩ শব্দ

তিনি বলেনঃ একদা আমি সাল্‌ত ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন নাওফল ইব্‌ন আবদুল মুত্তালিব (রাঃ) এর ডান হাতের অনামিকা আঙ্গুলে আংটি দেখে জিজ্ঞাসা করেঃ ইহা কি? তিনি বলেনঃ আমি ইব্‌ন আব্বাস (রাঃ)-কে এভাবে আংটি পরতে দেখেছি এবং তিনি তার আংটির পাথর হাতের উপরের দিকে রাখতেন। তিনি আরো বলেনঃ তুমি মনে করো না যে, ইব্‌ন ’আব্বাস কেবল এভাবে আংটি পরতেন, বরং তিনি বর্ণনা করতেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর আংটি এভাবে পরিধান করতেন।

ছবি বানান