দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,১৮৭
তিনি বলেনঃ একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কিছু গহনা-পত্র আসে, যা নাজ্জাশী তাঁকে হাদিয়া স্বরূপ পেশ করেন। আর তার মধ্যে সোনার একটি আংটি ছিল, যার উপর হাবশার পাথর খোদিত ছিল। তিনি বলেনঃ তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি একটি কাঠ দিয়ে, অথবা তাঁর একটি আঙ্গুল দিয়ে গ্রহণ করেন। এরপর তিনি উমামা বিন্ত আবুল আস (রাঃ), যিনি যয়নব এর দৌহিত্রী ছিলেন, কে ডেকে তাকে তা দিয়ে দেন। আর বলেনঃ হে প্রিয় দৌহিত্রী! তুমি এটা পরিধান কর।