দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,২০৫
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইসলামের চাকা পঁয়ত্রিশ, ছত্রিশ বা সাইত্রিশ বছর আবরতিত হবে। এ সময় যদি তারা ধ্বংস হয়, তবে তাদের রাস্তা হবে পূর্ববর্তীদের রাস্তার ন্যায়। আর এ সময় যদি তাদের দীন কায়েম হয়, তবে তা তাদের জন্য সত্তর বছর কায়েম থাকবে। রাবী বলেনঃ এ সময় আমি তাঁকে জিজ্ঞাসা করিঃ এ গণনার শুরু কি অতীত কাল হতে শুরু হবে, না সামনে থেকে? তিনি বলেনঃ এ হিসাবের শুরু অতীত থেকে হবে।