Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪২১

প্রায় ১ মিনিট · ১১৪ শব্দ

তিনি বলেন, একদা আমরা এশার নামায আদায়ের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতীক্ষায় ছিলাম। তিনি সেদিন এত বিলম্ব করেন যে, ধারণাকারীর নিকট এরূপ প্রতীয়মান হয় যে, তিনি আদৌ বের হবেন না। আমাদের কেউ কেউ এরূপ মন্তব্য করল যে, হয়ত তিনি ঘরেই নামায আদায় করেছেন। আমরা যখন এরূপ অবস্থায় ছিলাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বের হলেন। তখন সাহাবায়ে কিরাম যা বলাবলি করছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তাই বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা এই নামায বিলম্বে আদায় করবে। কেননা এই নামাযের কারণেই অন্যান্য উম্মাতগণের উপরে তোমাদের মর্যাদা প্রতিষ্ঠিত। ইতিপূর্বে কোন নবীর উাম্মাত এই নামায আদায় করে নি।

ছবি বানান