Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,২১৯

প্রায় ১ মিনিট · ৮৬ শব্দ

তিনি বলেনঃ আমি যুদ্ধের নিয়তে (আলী (রাঃ) এর পক্ষে) বের হলে, আমার সাথে আবূ বাক্‌রা -এর দেখা হয়। তিনি বলেনঃ তুমি ফিরে যাও। কেননা, আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ যখন দু’জন মুসলিম তাদের তরবারি নিয়ে, একজন অপরজনকে মারতে প্রস্তুত হবে, তখন হত্যাকারী ও নিহত ব্যক্তি জাহান্নামে যাবে। তিনি বলেনঃ ইয়া রাসূলাল্লাহ্‌! হত্যাকারী তো জাহান্নামে যাবে, কিন্তু নিহত ব্যক্তির অপরাধ কি? তিনি বলেনঃ এ জন্য যে, সেও তো তাঁর ভাইকে হত্যা করার ইচ্ছা করেছিল।

ছবি বানান