Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,২২৮

প্রায় ১ মিনিট · ৮২ শব্দ

তিনি বলেনঃ একদা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত ছিলাম। এ সময় তিনি ভয়াবহ একটি ফিতনার কথা উল্লেখ করেন। সাহাবীগণ জিজ্ঞাসা করেনঃ ইয়া রাসূলাল্লাহ্‌! যদি আমরা এ সময় জীবিত থাকি, তবে কি তা আমাদের তা ধ্বংস করে দেবে? তখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ না, এরূপ নয়; বরং সে সময় তোমরা নিহত হলে, তা তোমাদের জন্য যথেষ্ঠ হবে। রাবী সাঈদ (রহঃ) বলেনঃ এরপর আমি আমার ভাইদের (সে ফিতনায়) নিহত হতে দেখি।

ছবি বানান