আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,২৩৭
তিনি বলেনঃ একজন খলীফার মৃতুর সময় মতানৈক্য দেখা দিলে এবং সে সময় মদীনা থেকে এক ব্যক্তি পালিয়ে মক্কায় আসলে, সেখানকার অধিবাসিগণ তার পাশে সমবেত হবে এবং তাকে ইমামতি করার জন্য সামনে পাঠাবে। কিন্তু সে ব্যক্তি তা অপছন্দ করবে। এরপর লোকেরা তার হাতে ’হাজরে-আসওয়াদ’ ও ’মাকামে-ইব্রাহীমের’ মাঝে বায়াআত গ্রহণ করবে। সে সময় শামদেশ থেকে তার বিরুদ্ধে একদল সৈন্য প্রেরিতহবে, যারা মক্কা ও মদীনার মাঝে অবস্থিত ’বায়দা’ নামক স্থানে মাটিতে ধ্বংস প্রাপ্ত হবে। লোকেরা যখন এ অবস্থা দেখবে, তখন শাম ও ইরাকের ওলী-আবদালগণ তার নিকট উপস্থিত হয়ে, ’হাজরে-আসওয়াদ’ ও মাকামে-ইব্রাহীমের’ মাঝে বায়আত গ্রহণ করবে। এরপর কুরায়শ বংশে এমন এক ব্যক্তি জন্মগ্রহণ করবে যার মা হবে ’কালব’ গোত্রের। যারা তাদের বিরুদ্ধে একদল সৈন্য পাঠাবে এবং এ যুদ্ধে তারা বিজয়ী হবে। এরা ’কালব’ গোত্রের সেই সৈন্য, যারা মাহ্দীর সৈন্যদের হাতে পরাজিত হবে। এসময় যারা কালব গোত্রের গনীমতের মালের অংশগ্রহণ করার জন্য উপস্থিত হবেনা, তাদের জন্য আফসোস। এরপর মাহ্দী (আঃ) গনীমতের মাল লোকদের মাঝে বণ্টন করে দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নত পুনরুজ্জীবিত করবেন। সে সময় যারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। তিনি সাত বছর জীবিত থাকার পর ইনতিকাল করবেন এবং মুসলিমরা তাঁর জানাযার সালাত আদায় করবে।