Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,২৪২

প্রায় ১ মিনিট · ১২৭ শব্দ

তিনি বলেনঃ একদা জুবায়র (রহঃ) বলেনঃ আমার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবী ’মিখ্‌বার’ (রাঃ)-এর কাছে চলো। আমরা তাঁর কাছে উপস্থিত হলে, জুবায়র তাকে সন্ধি সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, “তোমরা অচিরেই রোমের সাথে সন্ধি করবে”। এরপর তোমরা ও তারা সম্মিলিতভাবে অন্য এক শত্রুর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে এবং তাতে বিজয়ী হয়ে গনীমতের মাল হাসিল করবে। এরপর সেখান থেকে ফিরে আসবে এবং এমন এক ময়দানে অবতরণ করবে, যা টিলাময় হবে। তখন নাসারাদের জনৈক ব্যক্তি ক্রুশ উঁচু করে বলবেঃ এ যুদ্ধে ক্রুশ বিজয়ী হয়েছে। তখন মুসলিমদের থেকে এক ব্যক্তি রাগান্বিত হয়ে তাকে মেরে ফেলবে। সে সময় রোমের বাসিন্দারা সন্ধি ভঙ্গ করে, একত্রিত হয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে।

ছবি বানান