দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,২৪৮
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দাজ্জালের আবির্ভাবকালে ভয়াবহ যুদ্ধের সময় মুসলিমদের দুর্গ শহরের এক পাশে অবস্থিত ’গুতা’ নামক স্থানে হবে, যা শামের (সিরিয়ার) একটি উত্তম শহর। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ ইব্ন ওয়াহাব (রহঃ) .... ইব্ন উমার থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অদূর ভবিষ্যতে মদীনার মুসলিমদের ঘিরে ফেলা হবে, এমনকি তাদের দূরবর্তী সীমানা হবে ’সালাহ্’ নামক স্থান।