Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,২৫৭

প্রায় ১ মিনিট · ১৩৮ শব্দ

তিনি বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি যে, আমি হজ্জ করতে গেলে, জনৈক ব্যক্তির সাথে আমার দেখা হয়। তিনি আমাদের বলেনঃ তোমাদের ওদিকে আবলা’ নামক এক বস্তি আছে না? আমরা বলিঃ হ্যাঁ। তখন তিনি বলেনঃ তোমাদের মাঝে এমন কে আছে, যে আমার তরফ থেকে এ দায়িত্ব গ্রহণ করবে যে, সে ঈশার মসজিদে (যা ফুরাত নদীর পাশে অবস্থিত) হাযির হয়ে, দুই বা চার রাক’আত সালাত আদায়ের পর এরূপ দুআ করবে যে, ’ইহা আবু হুরায়রা (রাঃ)-এর জন্য’। (কেননা, তিনি বলেনঃ) আমি আমার প্রিয় আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এরূপ বলতে শুনেছি যে, আল্লাহ তা’আলা কিয়ামতের দিন ঈশার মসজিদ থেকে এমন শহীদদের উঠাবেন, যারা বদর যুদ্ধের শহীদদের সাথে হাশরের ময়দানে একত্রিত হবে। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ ’ঈশার’ মসজিদটি ফুরাত নদীর তীরে অবস্থিত, আর এখানকার শহীদ হলেন- কারবালার শহীদগণ।

ছবি বানান