Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,২৫৯

প্রায় ১ মিনিট · ১১৮ শব্দ

তিনি বলেনঃ একবার মদীনাতে মারওয়ানের কাছে একটি প্রতিনিধি দল আসে। তখন তারা মারওয়ানকে এরূপ বর্ণনা করতে শোনে যে, কিয়ামতের সর্ব প্রথম আলামত হলো দাজ্জাল বের হওয়া। রাবী বলেনঃ এরপর আমি আবদুল্লাহ্‌ ইব্‌ন আমর (রাঃ)-এর নিকট উপস্থিত হয়ে এ হাদীছ বর্ণনা করলে, তিনি বলেনঃ সে তো কিছুই বলেনি। আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ কিয়ামতের প্রথম আলামত হলো ’দাববাতুল আরদ’ (এক ধরনের বিশেষ প্রাণী)-এর বের হওয়া। এ দু’টি নিদর্শনের যে কোন একটি আগে প্রকাশ পেলে, দ্বিতীয়টি এর সাথেই প্রকাশ পাবে। আবদুল্লাহ্‌ , যিনি তাওরাত যাবুর ঐশীগ্রন্থ পাঠ করতেন, তিনি বলেনঃ আমার ধারণা এই যে, এ দু’টি নিদর্শনের মধ্যে প্রথমে নিদর্শন হবে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া।

ছবি বানান