আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,২৮৫
তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সর্ব প্রথম বনূ ইসরাঈলদের মাঝে খারবী এভাবে সৃষ্টি হয় যে, যখন তাদের এক ব্যক্তি অন্য ব্যক্তির সাথে মিলিত হতো, তখন বলতোঃ আল্লাহ্কে ভয় কর এবং খারাপ কাজ পরিহার কর। কেননা তোমার জন্য এরূপ করা উচিত নয়। এরপর সে ব্যক্তি পরদিন তার সাথে মিলিত হতো, কখনো সে তাকে খারাপ কাজ থেকে বিরত থাকতে না বলে বরং সে তার খাদ্য-পানীয় ও বৈঠকে শরীক হতো। যখন তারা এরূপ করলো, তখন আল্লাহ্ তাদের অন্তরকে পরস্পরের সাথে মিশ্রিত করে দেন। এরপর তিনি এ আয়াত পাঠ করনেঃ মহান আল্লাহ বনূ-ইসরাঈলদের মাঝে যারা কুফরী করেছে, তাদের উপর দাঊদ ও ঈসা (আঃ)-এর যবানীতে লা’নত করেছেন। এরপর তিনি বলেনঃ তোমরা সৎ-কাজের নির্দেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। তোমরা অত্যাচারীর দু’হাত ধরে তাকে জুলুম থেকে সত্যের প্রতি সেরূপ ফিরিয়ে দেবে, যেরূপ ফিরিয়ে দেওয়া উচিত এবং তাদেরকে সত্যের উপর সঠিকভাবে প্রতিষ্ঠা করবে।