Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,২৯৭

প্রায় ১ মিনিট · ১১৫ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ পর্যায়ে একদা আমাদের সাথে ঈশার সালাত আদায় করেন। সালাত শেষে সালাম ফিরিয়ে তিনি দাঁড়ান এবং বলেনঃ তোমরা আজ যে রাতকে দেখছো, এ রাতে যত লোক পৃথিবীতে জীবিত আছে, একশো বছর পর এদের কেউ-ই অবশিষ্ট থাকবে না। ইব্‌ন উমার (রাঃ) বলেনঃ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এ বক্তৃতা শুনে লোকেরা ভুলের মধ্যে আপতিত হয়। কেননা, তারা এ হাদীছের প্রেক্ষিতে বর্ণনা করতো যে, কিয়ামত একশো বছর পরে অনুষ্ঠিত হবে। অথচ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে, বর্তমানে যে সব লোক পৃথিবীতে বেঁচে আছে, এদের কেউ-ই একশো বছর বেঁচে থাকবে না এবং এই যুগের পরিসমাপ্তি ঘটবে।

ছবি বানান