Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৩০৮

প্রায় ১ মিনিট · ১২১ শব্দ

তিনি বলেনঃ মক্কা বিজয়ের দিন আবদুল্লাহ্‌ ইব্‌ন আবূ সারহ্‌ উছমান ইব্‌ন আফ্‌ফান -এর নিকট আত্মগোপন করেছিল। তিনি তাকে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট হাযির করে বলেনঃ ইয়া রাসূলাল্লাহ্‌! আবদুল্লাহ্‌কে বায়’আত করান। তখন তিনি তার দিকে তিনবার তাকান এবং তাকে বায়’আত করতে অস্বীকার করেন। পরে তিনি তাকে বায়’আত করাবার পর বলেনঃ তোমাদের মাঝে এমন কোন বুদ্ধিমান লোক কি ছিল না, যে আমাকে তার নিকট হতে বায়’আত গ্রহণের হাত সরিয়ে নিতে দেখে, দাঁড়িয়ে তাকে হত্যা করে ফেলতো? তখন সাহাবীগণ বলেনঃ ইয়া রাসূলাল্লাহ্‌! আমরা আপনার মনের উদ্দেশ্য বুঝতে পারিনি। যদি আপনি চোখের ইশারায় এরূপ ইঙ্গিত করতেন, তবে ভাল হতো। তখন তিনি বলেনঃ কোন নবীর পক্ষে চোখ দিয়ে এ ধরণের ইংগিত করা উচিত নয়।

ছবি বানান