দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৩১৫
মুহাম্মাদ ইব্ন সাব্বাহ্ (রহঃ) .... আনাস ইব্ন মালিক (রাঃ) এরূপ বর্ণনা করেন, তবে তিনি আরো বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পেছনে একদল লোক পাঠান, যারা তাদের বন্দী করে নিয়ে আসে। তখন মহান আল্লাহ্ তাদের সম্পর্কে এ আয়াত নাযিল করেনঃ যারা আল্লাহ্ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দেশের মধ্যে ফিত্না-ফ্যাসাদ ও অশান্তি সৃষ্টি করে, তাদের শাস্তি হলো-তাদের শূলী দণ্ড দিতে হবে, অথবা তাদের এক পাশের হাত এবং অপর পাশের পা কেটে ফেলতে হবে।