Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৩৩৭

প্রায় ২ মিনিট · ১৮৪ শব্দ

তিনি বলেনঃ জনৈক গোলাম অন্যের বাগান থেকে একটি চারা চুরি করে নিয়ে তা তার মনিবের বাগানে লাগায়। সে চারার মালিক তা খুঁজে বের করে ঐ গোলামের বিরুদ্ধে মদীনার গভর্নর মারওয়ান ইবন হাকামের নিকটে মামলা দায়ের করে। তখন মারওয়ান তা বন্দী করে রাখে এবং তার হাত কাটার কথা বলতে থাকে। তখন গোলামের মালিক রাফি ইবন খাদীজ (রাঃ) এর নিকট উপস্থিত হয়ে তাঁকে এ সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, 'ফল, ফলের কাদি বা চারা চুরির অপরাধে হাত কাটা যায় না।' সে ব্যক্তি বলেঃ মারওয়ান আমার গোলামকে বন্দী করে রেখেছেন এবং তিনি তার হাত কাটার ইচ্ছা করেছেন। কাজেই আমি আশা করি, আপনি আমার সাথে গিয়ে তাঁকে এ সম্পর্কিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদীছ শুনাবেন, যা আপনি তাঁর নিকট হতে শ্রবণ করেছেন। তখন রাফি ইবন খাদীজ তার সাথে মারওয়ানের নিকট গমন করেন এবং বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ বলতে শুনেছি যে, 'ফল, ফলের কাদি ও চারা চুরির কারণে হাত কাটা যায় না।' এ কথা শুনে মারওয়ান সে গোলামকে মুক্তি প্রদানের নির্দেশ দেন।

ছবি বানান