Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৩৩৯

প্রায় ১ মিনিট · ৯৭ শব্দ

তিনি বলেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃক্ষের ফল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেনঃ যদি কোন অভাবি লোক তার প্রয়োজন অনুপাতে তা খায় এবং কাপড় ভরে না নেয় তবে এতে দোষের কিছু নেই। আর যদি কেউ কাপড় ভরে নেয়, তবে তার থেকে এর বিনিময় আদায় করতে হবে, বা তাকে সতর্ক করার জন্য কিছু শাস্তিও দিতে হবে। আর কোন ব্যক্তি যদি ফল খাওয়ার পরিবর্তে তা পেড়ে জমা করে , যার মূল্য একটি ঢালের মূল্যের সমান হয়, তবে এ জন্য অবশ্যই হাত কাটা যাবে।

ছবি বানান