আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৩৪৭
একদা উমার (রাঃ) এর নিকট একজন পাগলীকে উপস্থিত করা হয়, যে যিনা করেছিল। তিনি সাহাবীদের সাথে পরামর্শ করে, তাকে পাথর মেরে হত্যার নির্দেশ দেন। এ সময় আলী (রাঃ) সেখানে উপস্থিত হয়ে সে মহিলা সম্পর্কে জানতে চান। তখন তাকে বলা হয়ঃ সে অমুক গোত্রের একজন পাগল মাহিলা। সে যিনা করায়, তাকে পাথর মেরে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে। তখন আলী (রাঃ) বলেনঃ তাকে ফিরিয়ে আনো। উক্ত মহিলাকে ফিরিয়ে আনা হলে, আলী (রাঃ) উমার (রাঃ) এর নিকট উপস্থিত হয়ে বলেনঃ হে আমীরুল মুমিনিন! আপনি কি অবগত নন যে, তিন ধরনের ব্যক্তি হতে কলম উঠিয়ে নেওয়া হয়েছে? তারা হলোঃ (১) পাগল যতক্ষণ না সে সুস্থ হয় (২) নিদ্রিত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয় এবং (৩) নাবালেগ ছেলে মেয়ে যতক্ষণ না তারা বালেগ হয়। তখন উমার (রাঃ) বলেনঃ হ্যাঁ। আলী (রাঃ) জানতে চান, তবে কেন এই পাগলীকে পাথর মেরে হত্যা করা হচ্ছে? তখন উমার (রাঃ) বলেনঃ এখন আর এরূপ করা হবে না। আলী (রাঃ) বলেনঃ আপনি তাকে ছেড়ে দিন। তখন উমার তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ প্রদান করেন এবং তাকবীর পাঠ করতে থাকেন।