দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৩৫০
তিনি বলেনঃ উমার (রাঃ) এর কাছে এমন একজন মহিলা আসে, যে যিনা করেছিল তিনি তাকে পাথর মেরে হত্যার নির্দেশ দেন। আলী (রাঃ) তখন সেখানে উপস্থিত হয়ে, যে মহিলাকে মুক্ত করে দেন। এ খবর উমার (রাঃ) এর নিকট পৌছালে তিনি আলী (রাঃ)-কে তার কাছে ডেকে পাঠান। তখন আলী (রাঃ) বলেনঃ হে আমীরুল মু’মিনিন। আপনি জানেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিন ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। তারা হলোঃ নাবলেগ যতদিন না বালেগ হয়; (২) নিদ্রিত ব্যক্তি যতক্ষণ না জাগ্রত হয় এবং (৩) পাগল যতক্ষণ না জ্ঞানপ্রাপ্ত হয়। মহিলাটি অমুক গোত্রের পাগলিনী। সম্ভবত তার এ অবস্থার সুযোগ নিয়ে, কেউ তার সাথে যিনা করেছে। তখন উমার (রাঃ) বলেনঃ আমি এর কিছুই জানি না। আলী ও বলেনঃ আমিও কিছুই জানি না।