Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৩৫৭

প্রায় ১ মিনিট · ১০১ শব্দ

তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেনঃ হে আবূ যার! তখন আমি বলিঃ ইয়া রাসূলাল্লাহ! আমি হাযির এবং আপনার নির্দেশের অপেক্ষা করছি। তিনি বলেনঃ তুমি সে সময় কি করবে, যখন ব্যাপকহারে লোক জন মারা যাবে এবং একটি গোলামের বিনিময়ে কবরের স্থান পাওয়া যাবে? তখন আমি বলিঃ এ ব্যাপারে আল্লাহ্‌ এবং তাঁর রাসূল সমধিক অবহিত। তিনি বলেনঃ এ সময় তুমি সবর করবে, অথবা সবর করা উচিত! ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ রাবী হাম্মাদ ইবন সুলায়মান হতে বর্ণিত। তিনি বলেনঃ কাফন চোরেরও হাত কাটা যাবে; কেননা সে মৃতের আবাসগৃহে-প্রবেশ করে চুরি করে।

ছবি বানান