Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪৩৬

প্রায় ১ মিনিট · ৮৫ শব্দ

মূসা ইবনু ইসমাঈল ..... আবূ হুরায়রা (রাঃ) পূর্বোক্ত হাদীছের বর্ণনা পরস্পরায় বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেনঃ যে স্থানে তোমরা গাফলতিতে নিমজ্জিত হয়েছ- সে স্থান ত্যাগ কর। রাবী বলেন, উক্ত স্থান ত্যাগের পর অন্য স্থানে পৌছে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল (রাঃ)-কে নির্দেশ দেওয়ায় তিনি আযান ও ইকামত দেন এবং তিনি সকলকে নিয়ে নামায আদায় করেন। ইমাম আবূ দাউদ বলেন, উক্ত হাদীছ মালেক, সুফিয়ান, আওযাঈ, আব্দুর রাযযাক- সকলে মা’মার ও ইবনু ইসহাক হতে বর্ণনা করেছেন। তাদের বর্ণনায় কেউই আযানের কথা উল্লেখ করেননি।

ছবি বানান