দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৩৭৭
তিনি বলেনঃ যখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা’ইয ইবন মালিক (রাঃ)-কে পাথর মেরে হত্যার নির্দেশ দেন, তখন আমরা তাকে নিয়ে ময়দানে গমন করি। আল্লাহ্র শপথ! এ সময় আমরা তাকে বাঁধি নাই এবং তার জন্য কোন গর্তও খুদি নাই, বরং তিনি আমাদের সামনে এসে দাঁড়ান। রাবী আবূ কামিল বলেনঃ তখন আমরা তার প্রতি প্রচণ্ডভাবে হাঁড়, পাথর ও ঢিলা নিক্ষেপ করতে থাকি। আঘাতের প্রচণ্ডতায় তিনি পালাতে চাইলে, আমরা তার পশ্চাদধাবন করি। তিনি হুররা নামক স্থানে পৌছে দণ্ডায়মান হলে, আমরা সেখানকার বড় বড় পাথর তার প্রতি নিক্ষেপ করতে থাকি। ফলে তিনি মারা যান। রাবী বলেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কোন ইস্তিগফার করেননি এবং তাকে খারাপও বলেননি।